বঙ্গবন্ধুকে যত চর্চা করবো বাংলাদেশ তত উজ্জ্বল হবে: খালিদ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ২০:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:৫৩

 জাতীয় জাদুঘর মিলনায়তনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুকে যত বেশি চর্চা করবো এবং তাঁকে ধারণ করবো বাংলাদেশ তত বেশি উজ্জ্বল হবে। রবিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে তাঁরা (ঘাতক) শুধু একটি মাত্র ব্যক্তি বা পরিবার নয়, দেশকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছে, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। তাই আমরা বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সমগ্র জাতি ১৫ আগস্টে শোক দিবস পালন করেছে। এটা আওয়ামী লীগের শোক দিবস নয়, এটা জাতীয় শোক দিবস। জাতীয়ভাবে সকলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এ শোক দিবসটি পালন করা।’
খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মা-বোন’রা যেজন্য আত্মত্যাগ করেছিলেন তা আজ স্বার্থক এ কথা আমরা বলতে পারি। কারণ আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ১৯৭৫ সাল পরবর্তী সময়েও আমাদের মায়েরা অনেক আত্মত্যাগ করেছিলেন। তাদের এ আত্মত্যাগের কারণেই আজকে বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম সাফিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের পরিচলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ