খালেদা জিয়ার নামে এক গরু ও দুই ছাগল কোরবানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ১৯:১৮আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৯:২১

খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি গরু ও দুটি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের পরামর্শে ঈদুল আজহার দিন বুধবার সকালে রাজধানী গুলশান-২-এর বাসভবন ফিরোজায় পশু তিনটি কোরবানি দেওয়া হয়। এ কোরবানি তত্ত্বাবধান করেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় জামিন হয়নি।
ধর্মমতে, কোরবানি দিতে সক্ষম ব্যক্তি কোনও কারণে অনুপস্থিত থাকলে তার পরিবার বা স্বজনদের উদ্যোগে কোরবানি দেওয়া যায়।
প্রবীণ আলেম মাওলানা জাফরুল্লাহ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও সক্ষম ব্যক্তি অনুপস্থিত থাকলে বা কারাগারে থাকলেও কোরবানি দেওয়া ওয়াজিব। আর এই কোরবানি পরিবার বা স্বজনরা তার পক্ষ থেকে দিয়ে দেবে।’
খালেদা জিয়ার কারাবাসের ছয় মাস পেরিয়ে গেলেও বিএনপি অভিযোগ করে আসছে, রাজনৈতিক কারণেই তাকে জামিন দেওয়া হচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপির নেতাকর্মীরা ভারাক্রান্ত মনে ঈদ পালন করছে।
ঈদুল আজহার দিন বিকালে খালেদা জিয়ার পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করতে পারলেও বাসার তৈরি খাবার কারাগারের ভেতরে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন বিকাল পর্যন্ত কিছু খাননি খালেদা জিয়া।’

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ