সরকারকে শূন্য মাঠে খেলতে দেওয়া হবে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৮, ১৫:০২আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৫:০৩

নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ সরকার গত নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচনও একতরফাভাবে করতে চায় অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আগামীতে সরকারকে শূন্যমাঠে খেলতে দেওয়া হবে না। সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমনটা এখন আর কেউই ভাবেন না।’
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, ‘গতকাল ঈদের দিন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের সিনিয়র নেতাদের দেখা করতে দেওয়া হয়নি। বাসা থেকে সঙ্গে আনা রান্না করা খাবার কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। সকাল থেকে না খেয়ে খালেদা জিয়া অপেক্ষা করছিলেন স্বজনদের সঙ্গে নিয়ে একসঙ্গে খাবেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সরকারকে খুশি করতেই খাবার ভেতরে নিয়ে যেতে দেয়নি। খালেদা জিয়া তার নাতনি ও আত্মীয়দের সঙ্গে খাবার খেতে পারলেন না।’
রিজভী আরও বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে বিনা ভোটের প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে নানা বিষয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন।’

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা