আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৮, ১৯:১০আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৯:১০

গ্রেনেড হামলার পর হাসপাতালে নেওয়া হচ্ছে আইভি রহমানকে (ফাইল ছবি)

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৪ আগস্ট)। এ উপলক্ষে আওয়ামী লীগ ও মরহুমের পরিবার ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনাসভা।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বনানীতে কবর জিয়ারত করবে। ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। বাদ আসর মরহুমের গুলশানের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আইভি রহমানের পুরো নাম বেগম জেবুন্নেছা আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চন্ডিবের গ্রামের সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়। বাবার নাম জালাল উদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। আট বোন ও চার ভাইয়ের মধ্যে আইভি রহমান পঞ্চম ছিলেন। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আইভি রহমান বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গেও পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ