‘দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে বলেছেন খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৮, ১৭:২০আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:১৫





কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল প্রায় একঘণ্টার সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ আগস্ট) বিকাল পাঁচটার দিকে রাজধানীর পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।

শনিবার বিকাল চারটায় কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল। এ তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। আজকে (শনিবার) ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো। আমি চারটার সময় এসেছি। ’
বিএনপি মহাসচিব জানান, কারাবন্দি খালেদা জিয়া শারীরিক দিক দিয়ে অসুস্থ আছেন। তিনি বলেন, ‘চেয়ারপারসন বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি দ্রুতই তার জামিন হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন সবার কাছে দোয়া চেয়েছেন। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব জানান, তার শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভালো নেই। ’
সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশনেত্রী সবার মনোবল ধরে রাখতে বলেছেন। দেশবাসীর উদ্দেশে বলেছেন দোয়া করতে। সজাগ থাকতে বলেছেন। গণতন্ত্রের জন্য জনগণ যেন ঐক্যবদ্ধ হয়।’
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই কারাগারে যান। বিকাল পাঁচটার কিছু আগে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী, বৃহত্তর রাজনৈতিক জোট গঠন ও নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন মির্জা ফখরুল। যদিও সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘রাজনৈতিক ও সাংগঠনিক কোনও বিষয়ে আলোচনা হয়নি।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ