‘জাতিসংঘ শান্তি বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের পুনর্বাসন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৮, ২০:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ২০:২২

সৈয়দ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে সব নাগরিক সুবিধা নিশ্চিত করে জাতিসংঘের শান্তি বাহিনীর মাধ্যমে পুনর্বাসন করতে হবে। শনিবার (২৫ আগস্ট)এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,‘মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের দোসরদের নৃশংস নির্যাতনের শিকার হয়ে এখনও বাংলাদেশে স্রোতের মতো প্রবেশ করছে রোহিঙ্গারা। দীর্ঘ একবছর হতে চলেছে, তবুও তারা মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। রোহিঙ্গাদের দুর্ভোগের যেন শেষ হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে মিয়ানমার সরকারও কোনও আন্তরিকতা দেখায়নি। উল্টো রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হওয়ার জন্য অং সান সুচি দায় চাপিয়েছেন বাংলাদেশের ওপরে। সুচি একজন মানবতাবিরোধী।বিশ্বের অনেক রাষ্ট্র মিয়ানমার সরকারের বিচার দাবি করছে। আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে মিয়ানমার সরকার রোহিঙ্গা নির্যাতন করেই যাচ্ছে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ