নির্বাচন কমিশন চক্রান্ত করছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৭:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৮:৪৮

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ইভিএমে ভোটগ্রহণের বিধান প্রয়োগ করে ডিজিটাল কারচুপির সুযোগ দিতে নির্বাচন কমিশন (ইসি) চক্রান্ত করছে। রবিবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলের নেতারা নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির বিরোধিতা করে মতামত দেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনারও রাজনৈতিক দলগুলোর নেতাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম চাপিয়ে দেওয়া হবে না’।”

বিবৃতিতে বলা হয়, ‘দেশের জনগণকে ইভিএম সম্পর্কে পুরোপুরি সচেতন না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার চক্রান্ত দেশবাসী রুখে দাঁড়াবে। ইভিএম পদ্ধতিতে ডিজিটাল কারচুপি করতে সুবিধা দেবে। তাই তা চাপিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে।’
ইসলামী আন্দোলনের আমির বিবৃতিতে আরও বলেন, ‘এরই মধ্যে দেড় লাখ ইভিএম মেশিন কেনার সংবাদে মিডিয়াজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিগত তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহৃত কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপির দৃশ্য দেশবাসী দেখেছেন। সিইসি ইভিএম পদ্ধতি চালু করে একটি মহলকে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার চক্রান্ত করছে। এ চক্রান্ত বন্ধ করতে হবে।’

/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ