ড. কামালের বাসায় বৈঠকে বি. চৌধুরী-রব-মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ২০:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:৪৫

ড. কামালের বাসায় বৈঠকে বি. চৌধুরী-রব-মান্না

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার রাত আটটার দিকে এ বৈঠক শুরু হয়েছে। গত কয়েক মাসের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠকে আছেন বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) মান্নান প্রমুখ।

বৈঠকের আগে ড. কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলমান রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে আজকের বৈঠক।’ তিনি জানান, বৈঠকে বিএনপির তরফে পাওয়া ১০ দফা নিয়েও আলোচনা করা হবে।

ড. কামাল বলেন, ‘১০ দফার প্রথম দফা নিয়ে আলোচনা হবে বৈঠকে। সবাই কী বলে, তা শুনবো।’

এর আগে মঙ্গলবার বিকেল থেকে বারিধারায় বি. চৌধুরীর বাসায় বৈঠক করে তিনদলীয় জোট যুক্তফ্রন্ট। ওই বৈঠকে জোটের নেতারা সিদ্ধান্ত নেন, ড. কামাল হোসেনকে তারা সাত দফা দাবি দেবেন। বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

যুক্তফ্রন্টসূত্র বলছে, সাত দফা দাবির ভিত্তিতেই বৃহত্তর ঐক্যের ডাক দেওয়া হবে।

জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজকে শুনবো। বি. চৌধুরী ও ড. কামাল হোসেন আলোচনা করবেন।

 বৃহত্তর ঐক্যের জন্য বিএনপির ১০ প্রস্তাব

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ