বি চৌধুরী-ড. কামালের ঐক্যের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ২৩:০৮আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১২:৩২

একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী ও ড. কামাল হোসেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তারা এই ঘোষণা দেন।

এর আগে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠক হয়। বৈঠক শেষে ড. কামাল  হোসেন ও বি চৌধুরী একসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বি চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রান্তি লগ্নে আমি ডা. বদরুদ্দোজা চৌধুরী এবং সংবিধান বিশেষজ্ঞা ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একমত হয়েছি।’

তিনি জানান, তিন দলীয় যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্যবদ্ধ হওয়ার পর কর্মসূচি প্রণয়নে কাজ করবে চার সদস্যের একটি সাব কমিটি।

সাব কমিটির সদস্যরা হলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমান।

বৈঠকে  ড. কামাল হোসেনকে যুক্তফ্রন্টের তরফে সাত দফা সম্বলিত একটি প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবগুলোর উল্লেখযোগ্য অংশ হচ্ছে-

১. জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের দলসমূহের ঐক্য জরুরি।

২. বাক-স্বাধীনতা নিশ্চিত করা।

৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

৪. নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

৫.সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিত করা।

৬. সংসদ ভেঙে দেওয়া এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা।

৭.নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করা এবং সকল রাজনৈতিককর্মীর মুক্তি নিশ্চিত করা।

বৈঠকে গণফোরোমের পক্ষ থেকে যুক্তফ্রন্টের নেতাদেরও সাত দফা দাবি দেওয়া হয়।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ