ভোট চুরির জন্য ইভিএম ব্যবহার করা হবে: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৪:৪২আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:২৩

আলোচনা সভায় কথা বলছেন খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ভোট চুরি করার জন্যই ইভিএম পদ্ধতিতে ১০০ আসনে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।’ বুধবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘তড়িঘড়ি করে আরপিও সংশোধনের উদ্যোগ এবং বিতর্কিত ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে নাগরিক শঙ্কা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘১/১১-এর পর আওয়ামী লীগ ভোট কারচুপি করার জন্য আরপিও সংশোধন করেছিল। এখন আবার একই লক্ষ্যে আরপিও সংশোধনের চেষ্টা করছে। বিশ্বের যেসব দেশে এ পর্যন্ত ইভিএম ব্যবহার হয়েছে সেখানকার সবাই তা বাদ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অনেকে বাদও দিয়েছে। যেমন, ভারত। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনগুলোতে দেখা গেছে, ইভিএমের সুইচে চাপ দিলে শুধু নৌকা প্রতীকই আসে। অর্থাৎ তারা ১০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার আশায় ইভিএম ব্যবহার করবে।’

নির্বাচন কমিশনকে অক্ষম উল্লেখ করে মোশাররফ আরও বলেন, ‘গত ১৫ জুলাই নির্বাচন কমিশনের সচিব ঘোষণা দিয়েছিলেন, আরপিও সংশোধন হবে না এবং ইভিএম নির্বাচনে ব্যবহার করা হবে না। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, আরপিও সংশোধন করা হবে না। কিন্তু ১০০টি আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা হয়েছে এবং আগামীকাল আরপিও সংশোধনের একটি সভা বসবে। তাহলে তাদের তো অক্ষমই বলতে হবে। এই সরকারের অধীনে যেমন নির্বাচনে যাওয়া সম্ভব না, তেমনি এই নির্বাচন কমিশনকেও সংশোধন করতে হবে।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল মানিক রতন, ব্যারিস্টার কায়সার কামাল, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ