সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৫:২৮আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (ফাইল ছবি) দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপিকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ আগস্ট) দুপুরে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিঞা এ অনুমতি দেন। ফলে শনিবার দুপুরের পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে দলটি।

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান। এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির আবেদন বিবেচনা করে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাবে। তাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’

এর আগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ডিএমপি কার্যালয়ে গিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।

এ্যানী বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অনুরোধ করেছে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। পরে আমরা দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন- প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সমাবেশ করতে চায় বিএনপি

/এএইচআর/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাজেটকে উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বললেন মির্জা ফখরুল
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
জুয়ার আয়ে বসছে কর
জুয়ার আয়ে বসছে কর
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত