২০ সেপ্টেম্বর ইসি ও ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৬:১৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৪৩

২০ সেপ্টেম্বর ইসি ও ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি বামজোটের আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ও ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে আটদলীয় বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৯ আগস্ট) পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কর্মসূচি জানায় বামজোটের নেতারা।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট এসব কর্মসূচি নিয়ে ‘ইসি ও সচিবালয় ঘেরাও করবে বামজোট’ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন ও বিদ্যমান নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জেলা পর্যায়ে জেলা নির্বাচন অফিস অভিমুখে বিক্ষোভ, সীমাহীন দুর্নীতি ও দুঃশাসন প্রতিরোধে এবং ব্যাংক ডাকাতি, লুটপাটের প্রতিবাদে ১১ অক্টোবর সচিবালয় অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট দাবি আদায়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী জনসভা করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

জোটের সমন্বয়ক সাইফুল হক জানান, চার দফা দাবির প্রেক্ষিতে জোটটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল ৩০ আগস্ট ৪টায় মুক্তিভবনের মৈত্রী হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা হবে। আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আগামী ১০ সেপ্টেম্বর ঢাকাসহ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দাবি দিবস পালন করবে বামজোট।

সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়ার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, টাকার খেলা ও পেশিশক্তিনির্ভর বিদ্যমান গোটা নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের দাবি করে জোটটি।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ