কামাল হোসেনরা জনধিকৃত ও বিশ্বাসঘাতক: খালিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ২০:৫০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৫:৫৭




অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্যরা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ‘জনধিকৃত’ ও ‘বিশ্বাসঘাতক’ অভিহিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি থামিয়ে দিতে কামাল হোসেনরা বিরাজনীতিকরণের চেষ্টা করছেন।

বুধবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ড. কামাল হোসেনকে বাংলাদেশের মানুষ সবসময় সন্দেহের চোখে দেখে। একাত্তরে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ভারতে গিয়ে পরে পালিয়ে পাকিস্তান চলে যান তিনি। তার নিজের দলেই কোনও গণতন্ত্র নেই। প্রতিযোগিতামূলক কোনও নির্বাচনে তিনি জিততে পারেননি। এখন তিনি দেশে বিরাজনীতিকরণের জন্য উঠেপড়ে লেগেছেন। রাজনৈতিকভাবে পরিত্যক্ত এসব মানুষ জীবনভর ষড়যন্ত্র করে গেছে।’ এসব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে খালিদ বলেন, ‘অতীতে সব ষড়যন্ত্র রুখে দিয়েছে ছাত্রলীগ। জাতির জনকের স্বপ্নের স্বাধীনতা, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রামে অকুতোভয় ছিল ছাত্রলীগ। ছাত্রলীগ বঙ্গবন্ধুর স্বপ্নকে সত্য প্রমাণ করেছে। ছাত্রলীগের দৃঢ় ভূমিকার কারণেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার ত্বরান্বিত হয়েছে। এ ছাত্রলীগই শেখ হাসিনার ভ্যানগার্ড।’
এ সময় ছাত্রলীগের সমালোচনাকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘একটি জাতির স্বাধীনতা-স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্রান্তিলগ্নে এমন ভূমিকা রেখেছে পৃথিবীতে দ্বিতীয় কোনও ছাত্রসংগঠন নেই।’
বঙ্গবন্ধুকে জানার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুকে জানতে না পারা, না জানা একজন নাগরিকের জন্য লজ্জার। বঙ্গবন্ধু বাংলাদেশের সমার্থক কিংবা পরিপূরক নয়; বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সমুদ্র ও স্থলসীমা, মহাকাশ জয়, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা, আইনের শাসনের ভিত গড়ে একটি সমৃদ্ধ জাতি গঠনের সব ব্যবস্থা করে গিয়েছেন তিনি।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লার সঞ্চালনায় বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান, আওয়ামী লীগের সহ-সম্পাদক সোহেলী সুলতানা সুমী, মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিন রোজী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

/পিএইচসি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ