সারাদেশে জামায়াত-শিবিরের পাঁচজন নিখোঁজ: মকবুল আহমাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২১:২৩আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:২৫

মকবুল আহমাদ
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে তার দল ও দলটির অনুজ সংগঠন ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে মকবুল আহমাদ এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি আরও জানান, ‘নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন— দলের  সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী, মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম, হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ।

মকবুল আহমাদ বলেন, ‘এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের হিসাব মতে, বর্তমান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মোট ৪৩২ জন মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণের পর গুম করেছে। তাদের মধ্যে খোঁজ পাওয়া গেছে ২৫০ জনের। অজ্ঞাতবাস থেকে যারা ফিরে এসেছেন, তারা কেউই অপহরণকারীদের ব্যাপারে মুখ খোলেননি। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চিকিৎসাধীন আছেন।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
সীমান্তে হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ছায়া সরকার ও বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ