রাজনীতি হবে ইতিবাচক: কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ১৯:২৭আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:৩৮

ড. কামাল হোসেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন,  ‘রাজনীতি হবে ইতিবাচক। তাই ইতিবাচকভাবেই রাজনীতির চর্চা করতে হবে। দেশের মানুষ রুগ্ন রাজনীতি বর্জন করে সুস্থ রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদেরকে সাংবিধানিক শাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’ শুক্রবার বিকালে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভার সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের বাক স্বাধীনতা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার অধিকার অর্জন করতে হবে। জনগণের জানমালের স্বাধীনতা, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি-সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।’
তিনি সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলন ও নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক এবং জনগণ এ আন্দোলনকে সমর্থন করেছে উল্লেখ করে তিনি অবিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য দাবি জানান।
ড. কামাল স্বাধীনতার স্বপ্ন অগ্রসরমান ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, জামালউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, অ্যাডভোকেট সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ