নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ২৩:২৪আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২৩:২৬

একিউএম বদরুদ্দোজা চৌধুরী (ছবি-সংগৃহীত) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো।
শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাত সোয়া নয়টার দিকে এ অনুষ্ঠান শেষ হয়।
বিকল্পধারা ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন— জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক. হাফিজুর রহমান ঝান্টু, আইনুল হক, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম প্রমুখ।
বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙে দিতেই হবে। নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের ৭/১০ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনও ভোট গ্রহণ চলবে না।’

তিনি বলেন, ‘আমরা কোনও স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হতে দেবো না। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবো। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনও দল যেন দেশ শাসন করতে না পারে।’
বি. চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী ছাড়া যুক্তফ্রন্ট সব রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্য কামনা করে। আমরা বোমা মারা বা আগুন লাগানোর রাজনীতি চাই না।’
যুক্তফ্রন্টর চেয়্যারম্যান বলেন, ‘দেশে অগণতান্ত্রিক বা অসাংবিধানিক বা কোনও ষড়যন্ত্রের সরকার আসতে চাইলে আমরা রুখে দাঁড়াবো।’
তিনি বলেন, ‘আমরা ছাত্র, শিক্ষক, যুবসমাজ, শ্রমিক, কৃষক সবাইকে ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই।’
বি. চৌধুরী আরও বলেন, ‘আমরা বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ-এর যুবকদের নিয়ে প্ল্যান-বি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবো। আমরা যুবকদের নিয়ে মাঠে নামবো।’
আ.স.ম রব বলেন, ‘যুক্তফ্রন্ট নির্বাচিত হলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে আমরা কোনও নির্বাচনে যাবো না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মোটামুটি ভোট হলেও বহু আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাতিল হবে।’

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ