শরিকদের ৬৫-৭৫ আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪০

ওবায়দুল কাদের (ফাইল ফটো) জোটের শরিকদের ৬৫ থেকে ৭৫ আসন ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। এ মাসেই কার্যক্রম পুরোপুরি শুরু করবো। জোট নিয়েও আমরা পরোক্ষভাবে আলাপ-আলোচনা করেছি। শরিকদের বিষয় নিয়ে কথা বলেছি। অনেকে আসতে চাচ্ছে। তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলতে শুরু করেছি।
শনিবার (১ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের জোটে আলাপ-আলোচনা চলছে। এ মাসের শেষ দিকে চূড়ান্ত হবে। বেশি দূর গেলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে। জোটের জন্য ৬৫ থেকে ৭৫ আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। এখানেও কথা আছে, এটা কোনও বাইন্ডিং (ধরাবাঁধা )বিষয় না। ভালো প্রার্থী হলে আমরা এক্সসেপ্ট (মনোনয়ন) করবো। উইনেবল (জয়ের ব্যাপারে আশাবাদী) প্রার্থীকে আমরা মনোনয়ন দেব। জোটের যেকোনো দলেরই হোক আমরা তাদের গ্রহণ করবো। প্রার্থী উইনেবল হলে আমরা মনোনয়ন দেব।’
ওবায়দুল কাদের বলেন, দেশের সর্বশেষ অবস্থা এবং আমাদের সংগঠনের সাংগঠনিক অবস্থা নিয়ে আজকের সম্পাদকমণ্ডলীর সভায় আলাপ-আলোচনা করেছি। জেলা পর্যায়ে তৃণমূলে আমাদের পার্টির অবস্থা নিয়ে আলোচনা করেছি। সামনে ট্রেনে করে উত্তরাঞ্চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

/পিএইচসি/ওআর/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ