ধর্ম রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার হতে পারে না: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৬

মাহবুবউল আলম হানিফ (ফাইল ছবি) রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘ইসলাম ধর্ম কারও রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার হতে পারে না। হজরত মোহাম্মদ (সা.) ক্ষমতা দখলের জন্য কখনও ইসলাম ধর্মকে ব্যবহার করেননি। অথচ ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে জামায়াত।’ রবিবার (২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। আলেমদের জন্য শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করেছেন। সারা বিশ্ব আজ তাকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে চিহ্নিত করেছে।’

আওয়ামী লীগকে ধর্মবিরোধী দল বলা হয় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। অথচ ইসলামের জন্য করেছে এমন একটি কাজের নজিরও তারা দেখাতে পারবে না। এই ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতেই গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন, এ দেশ থেকে মদ, জুয়া, হাউজি নিষিদ্ধ করেছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে তরুণ সমাজের নীতি নৈতিকতার চরম বিপর্যয় ঘটেছে। একমাত্র আলেম সম্প্রদায়ই পারে ঈমান ও আকিদার প্রচার করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে।’ তাই দেশ ও জাতির কল্যাণে দেশের আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মেহাম্মদ আফজাল, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমেদ প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ