‘মান্না জুড়ে দেয় কান্না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩২

মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি) চতুর্থ বিমসটেক সম্মেলন থেকে ফিরে এ বিষয়ে রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুই দিনব্যাপী সম্মেলনের বিস্তারিত তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট গঠনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওই জোটকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি জোটের শরিকদের সম্পর্কে সরস মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কেও সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, জোট গড়ার চেষ্টা করলেও আগামী নির্বাচন হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ড. কামাল হোসেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চান তিনি।

এর উত্তরে ড. কামাল হোসেনের রাজনৈতিক ভূমিকা সম্পর্কেও নিজস্ব মত উপস্থাপনের পাশাপাশি ওই জোটের শরিকদের সম্পর্কেও বিভিন্ন সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ঐক্য ভালো, সাধুবাদ জানাই। একটা ভালো জোট হোক, আমরা নির্বাচনে কনটেস্ট করি।

এ সময় নানা কথার সূত্র ধরে ওই জোটের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্পর্কে তিনি বলেন, ‘মান্না একসময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম, যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

এ সময় বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী, আ স ম আব্দুর রব সম্পর্কেও সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

/টিএন/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ