ফখরুলের উদ্দেশে কাদের

কারাগারে কোর্ট বসানো যাবে না কোথায় আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

কারাগারে কোর্ট বসানো যাবে না তা সংবিধানের কোথায় আছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

‘কারাগারে কোর্ট বসানো সংবিধানের লঙ্ঘন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রশ্ন তোলেন।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনা করে, হাজিরার সুবিধা ও বিচারকার্যের সুবিধার জন্য কারাগার প্রাঙ্গণে বিশেষ কোর্টের (আদালত) ব্যবস্থা করা হয়েছে। এটাকে যারা সংবিধান লঙ্ঘন করা বলে তারাই সংবিধান লঙ্ঘন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেলের ভেতরেই কোর্ট করে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিল। বিএনপি নেতারা কি তা ভুলে গেছেন?

তিনি বলেন, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। যে কোনও অজুহাতে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির অপকৌশল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ