স্থানীয় সরকারের বিভিন্ন উপনির্বাচনে আ. লীগের প্রার্থী যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩

আওয়ামী লীগ

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজিজুল হক ও সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে জাকারিয়া আহমদকে মনোনীত করেছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মো. তোফাজ্জল হোসেন, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মমিনুল ইসলাম, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আম্বিয়া খাতুন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আব্দুল মোকতাদীর বকুল, যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মাজহারুল আনোয়ার, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মর্তুজা আলী, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আরিফুল ইসলাম মনোনয়ন দেওয়া হয়েছে।

 

 

 

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ