স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৮

আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি এবং তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করা হবে বলে একটি সূত্র জানিয়েছেন।

সচিবালয়ে রবিবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার সময় প্রথম এসে উপস্থিত হন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এরপর ২টা ৫৬ মিনিটে একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত হন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশের আগে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ১০ সদস্যের দল আসার কথা ছিল। আমরা ৭ জন এসেছি।’

জানা গেছে, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ওই সংবাদ সম্মেলনে পরে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। আর বাকি দুই নেতা আসতে পারবেন না তা বৈঠকের আগেই নিশ্চিত করেন মির্জা ফখরুল।

এর আগে বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউন বলেছিলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দলের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হয়েছে।’

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের দাবি শাহবাজের, তেহরান যা বললো
২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের দাবি শাহবাজের, তেহরান যা বললো
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৬১
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী