একঘণ্টার মানববন্ধনের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮

বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০-১১টা পর্যন্ত দলটি মানববন্ধন করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানববন্ধনের অনুমতি পেয়েছি। আগামীকাল (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হবে।’
এই মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কার কাছ থেকে এই অনুমতি পেয়েছেন এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনার ফোন করে তাদের এ অনুমতি দিয়েছেন। এর আগে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাক্ষাৎ চেয়ে ওই মানববন্ধনের জন্য আবেদন করে। তবে তখন তিনি কার্যালয়ে ছিলেন না। পরে ফোন করে এক ঘণ্টার জন্য এই অনুমতি দেন।’

/এএইচআর/এসটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ