আ. লীগ আবারও ক্ষমতায় গেলে দেশে বাস-ট্রেন চলবে না: ড. মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

ড. মঈন খানআগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি জোর করে আবারও ক্ষমতা দখল করে, তাহলে দেশে যে পরিমাণ লুটপাট হবে, তা অবিশ্বাস্য। তখন ট্রেন, বিমান, বাস কিছু চলবে না। মানুষকে নৌকায় চড়তে হবে। দেশকে আবারও পেছনে ফিরে যেতে হবে।’ রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে 'সংঘাতের রাজনীতি গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের বাঁচার একটি মাত্র পথ খোলা আছে। সেটি হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। সেটি না করা পর্যন্ত এদেশে আওয়ামী লীগও নিরাপদ নয়।’ তিনি বলেন, ‘আজকের এই সংঘাতময় রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি সব কিছুকে কলুষিত করেছে তারাই।’ তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নানা কুকীর্তি করাচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে জোট বেঁধে আন্দোলন করেছে, ১৭৩ দিন হরতাল করেছিল আওয়ামী লীগ। সংঘাতের রাজনীতি কাকে বলে, তা মানুষকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে তারা। আর বিএনপি সংঘাতের রাজনীতি থেকে দূরে আছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে।’

আয়োজক সংগঠনের চিফ কো-অর্ডিনেটর আলহাজ মো. সালমান ওমর রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ