বৃহত্তর জাতীয় ঐক্যে একমত ২০ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৭

গুলশানে বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান


দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের বিষয়ে ২০ দলীয় জোট একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা দেশের গণতন্ত্রকামী সব দল, সংগঠনক ও ব্যক্তিকে বৃহত্তর ঐক্য গড়তে আহ্বান জানিয়েছেন।’ রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘২০ দলীয় জোটের নেতারা বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, মিথ্যা মামলায় আটকদের মুক্তি ও তাদের সাজা প্রত্যাহার এবং নির্বাচনে স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবিতে সবাইকে একমত হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য করতে হবে। এ বিষয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে জাতীয় ঐক্যের যে কথা বলেছেন তাতেও সমর্থন জানিয়েছে ২০ দল।’
তিনি বলেন, ‘বৈঠকে জোটের নেতারা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছে। তার চিকিৎসায় অবহেলা করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। মূল মামলায় জামিন পাওয়ার পর প্রশাসনিক প্রভাবে খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে জেলখানায় আটকে রাখায় সমালোচনা করেন জোটের নেতারা।’
এদিকে ২০ দলীয় জোটের বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক শরিক দলের এক নেতা বলেন, ‘বিএনপির সঙ্গে অন্য দলের ঐক্য নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। তবে শর্ত দিয়ে তো কোনও ঐক্য হয় না। এ বিষয়টি আলোচনা হয়েছে জোটের বৈঠকে।’
সূত্র জানায়, বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ‘১৫০ আসনে যুক্তফ্রন্টের প্রার্থী দেওয়ার লোক আছে কিনা’এমন বক্তব্য নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেছেন, ‘বৃহত্তর ঐক্য নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এটা আমাদের দলীয় বক্তব্য। আশা করি এই বক্তব্য নিয়ে বৃহত্তর ঐক্য গঠনে কোনও সমস্যা হবে না।’
বৈঠক শেষে জামায়াতের নেতা আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বলেছি জাতীয় ঐক্য নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের সবার একটা চাওয়া এই সরকারের পদত্যাগ। এটা যদি ঐক্যের মাধ্যমে হয় তাহলে সবার লাভ।’
নজরুল ইসলাম বলেন, ‘আমাদর আজকের বৈঠকের মূল আলোচনা ছিল চলমান রাজনৈতিক সংকট সমাধানে খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসা এবং আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবি আদায়ে যেকোনো মূল্যে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন।
২০ দলীয় জোটের শরিক দলের এক সভাপতি বলেন, ‘জোটের আলোচনার মূল বিষয় ছিল বৃহত্তর ঐক্য। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য গঠনে ২০ দলীয় জোট একমত হয়েছে। এছাড়া জোটের ঐক্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিতি ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব ড. রেদোয়ান আহমদ, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামা ইসলাম সভাপতি মুফতি ওয়াক্কাস, নূর হোসেন কাসেমী প্রমুখ।

/এএইচঅার/ওআর/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ