শেখ হাসিনা-এরশাদ বৈঠক: নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর দফতরে রবিবার (৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর তাদের মধ্যে একঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়। বৈঠকে নির্বাচনকালীন সরকার গঠন ও সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় জাপা চেয়ারম্যান নির্বাচনকালীন সরকারে তার দলের অংশগ্রহণের আগ্রহের কথা জানান।

জানা গেছে, দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শেষে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিজ কার্যালয়ে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, নির্বাচনকালীন সরকার ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনি জোট, নির্বাচন পরবর্তী সরকার গঠন সম্পর্কে দুই নেতা আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

/ইএইচএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ