‘আ. লীগের মনোনয়ন চূড়ান্তের খবর স্রেফ গুজব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫

ওবায়দুল কাদের আওয়ামী লীগে এখনও কারও মনোনয়ন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ১০০ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে- এমন একটি সংবাদ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু এই সংবাদটি স্রেফ গুজব। এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। আওয়ামী লীগের প্রার্থী তালিকা অক্টোবরে চূড়ান্ত হবে।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন ঠিক করা হয়নি।’

আওয়ামী লীগের কারও মনোনয়ন কি এখনও চূড়ান্ত হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘না, এখন পর্যন্ত কারও মনোনয়নই চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৬০-৭০ জনকে আকার ইঙ্গিত দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে তারা কারা আমি জানি না।’

/এসআই/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ