খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির সিনিয়র নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৪

খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৭৩ জন উপদেষ্টার মধ্যে ৪০ জন বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, সিনিয়র নেতাদের ডেকে এনে চলমান আলোচনার অংশ হিসেবেই উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে এদিন সন্ধ্যায় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য নিয়মিত বৈঠক করেন।
খালেদা জিয়ার একজন উপদেষ্টা বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়া, কর্মসূচি, বৃহত্তর রাজনৈতিক ঐক্যসহ নানা বিষয়ে মতামত দেন উপদেষ্টারা। এছাড়া বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ