দেশ চরম স্বৈরাচারের কবলে: বি.চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮

ছবি: বক্তব্য রাখছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দেশ চরম স্বৈরাচার ও স্বেচ্ছাচারের কবলে পড়েছে উল্লেখ করে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, দেশকে বাঁচাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘তরুণরাই পারবে অহিংস আন্দোলনের মাধ্যমে একটি শান্তি-সুখের বাংলাদেশ গড়তে।’

বুধবার গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারা বাংলাদেশের সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের ‘রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘আমি তরুণদের নিয়ে অত্যন্ত আশাবাদী। আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সব তরুণদের হাত ধরে হয়েছে। বর্তমানেও কোটা সংস্কারের আন্দোলন করেছে তরুণরা। নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে ১৪/১৫ বছরের কিশোররা। স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে রাজপথে দাঁড়িয়ে যখন বলেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ তখন সারা বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছিল। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তা তাকিয়ে দেখেছে। তাদের এ আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ।’

তরুণরা কোনও রক্তপাত চায় না। তারা নিজেদের মেধা, শ্রম, ঘাম এবং দেশপ্রেম দিয়ে শান্তি সুখের নতুন বাংলাদেশে গঠন করবে উল্লেখ করে বি.চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশও অহিংস আন্দোলনে বিশ্বাসী।

তরুণদের পথ চলায় পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি বলতে চাই তরুণ প্রজন্ম তোমরা এগিয়ে যাও। তোমাদের বিজয় অবশ্যম্ভাবী।’

প্রজন্ম বাংলাদেশের প্রধান ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন-বিকল্পধারার ভাইস চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ,মাহবুব আলী,ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

 

/এসটিএস/টিটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ