আন্দোলন করার সাহস শক্তি প্রস্তুতি কোনোটাই নেই বিএনপির: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৯

ঢাবিতে ওবায়দুল কাদের (ফাইল ফটো) আন্দোলন করার মতো সাহস ও শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, দেশে তো কোনও অশান্তি নেই, তাহলে বিএনপি আন্দোলন করবে কেন? দেশের অশান্তি তো হচ্ছে তারাই। স্থায়ী অশান্তির অপর নাম বিএনপি। গত ১০ বছরে একবারও আন্দোলন দেখিনি। কাজেই দুই মাসে আর কী আন্দোলন করবে। তাদের সেই শক্তি, মানসিকতা, সাহস, প্রস্তুতি কোনোটাই নেই।’
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের। তিনি বলেন, ‘সরকারের ওপর বাইরের চাপ সৃষ্টির জন্য বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। তবে বাইরের কোনও চাপ সৃষ্টি করে লাভ হবে না। বাংলাদেশের জনগণের চাপ ছাড়া অন্য কোনও চাপের কাছে আমরা নতিস্বীকার করবো না। এটা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোও জানে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রচার করেছে জাতিসংঘের মহাসচিব তাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তিনি এখন ঘানায় অবস্থান করছেন। কাজেই তার সঙ্গে আলোচনা করার কোনও সুযোগ নেই। তবে আমাদের কথা হলো আলোচনা হতেই পারে এটা নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। জাতিসংঘের কোনও পরামর্শ থাকলে দিতে পারে। সংবিধানের বাইরে আমাদের অন্য কোনও বিকল্প নেই।’

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ