লবিস্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন: বিএনপিকে হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৫

স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘লবিস্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন। তারাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের জনগণের ওপর তো আপনাদের আস্থা নেই।’ শুক্রবার ( ১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘লবিস্ট নিয়োগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলো, কিন্তু জবাব দিতে পারলেন না বিএনপি মহাসচিব। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দলের এ অবস্থা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশের যাওয়ার সময় বলে গেলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন।
হানিফ আরও বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিন। কোনও অযৌক্তিক দাবি মানা হবে না। এই নির্বাচনে অংশ না নিলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির জন্য।
স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য আনোয়ারুল কবীর প্রমুখ।

/এসও/ওআর/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ