যুক্তফ্রন্টের প্রস্তাবগুলো সংবিধান পরিপন্থী: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৭

 

তোফায়েল আহমেদ (ফাইল ছবি) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট যে প্রস্তাব দিয়েছে তা সংবিধান পরিপন্থী। তবে এই জোটকে স্বাগত জানিয়েছেন তিনি। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত চোপলাল ভূষালের সঙ্গে এক বৈঠক শেষে এবং ভিয়েতনামে আশিয়ানের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগাদান শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তফ্রন্ট জোটকে আমরা স্বাগত জানাই। বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশে যে কেউ নির্বাচনি জোট করতে পারেন। আওয়ামী লীগের নেতৃত্বে জোট আছে; বিএনপির নেতৃত্বেও জোট আছে। কাজেই নতুন একটা জোট হলে তাতে ভালোই হয়। তবে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ মোতাবেক। নির্বাচনের সময়ে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে কমিশন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।’

তোফায়েল আহমেদ বলেন, ‘যুক্তফ্রন্ট অভিযোগ করেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাকি তাদের সমাবেশ করতে দেওয়া হয় না। আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, যে দলই সেখানে জনসভা করতে চায়, তাদের যেন অনুমোতি দেওয়া হয়। কিন্তু দেখা গেছে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার জন্য দরখাস্তই করেনি। দরখাস্ত না করেই তারা এমন অভিযোগ করেছে।’
ড. কামালের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ দলছুট ও নীতি বদলকারী রাজনীতিবিদদের পছন্দ করেন না। ড. কামাল জীবনে একবার বিজয়ী হয়েছিলেন, তাও বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে। ‘৮৬ সালে মনোনয়ন দিয়েছিলাম, হেরেছেন। ‘৯১ সালেও হেরেছেন। তার পরও চাই, উনি নির্বাচন করুক এবং বিজয়ী হয়ে সংসদে আসুক।’

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
আ. লীগের সঙ্গে চারদলীয় জোট সরকারের বাজেট তুলনা
ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে
আত্মসমর্পণ করে জামিন চাওয়া আ.লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ