‘ফের প্রহসনের নির্বাচন হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১

বৈঠকে খেলাফত মজলিসের নেতারা খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘বর্তমান সরকার ফের প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে; সরকার মহাবিপদে পড়বে।’ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে দলের কার্যালয়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী পরিষদের বৈঠকে তিনি একথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতি নতজানু নির্বাচন কমিশন পুনর্গঠন করে ইভিএম বাতিলসহ কারচুপির সব পথ বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়। তাই বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে।’

দলটির ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল জলিল, ঢাকা মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মুহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

/সিএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ