জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণেই গিয়েছিলাম: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের সদর দফতরে যাওয়ার ব্যাপারে বিএনপি অবস্থান ব্যক্ত করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। তবে তিনি ওই সময় বাইরে ছিলেন। তার দায়িত্বে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। আমরা তার সঙ্গেই বৈঠক করেছি।’ সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা বলেছি। তারা এ ব্যাপারে জানতে চেয়েছেন। আমরাও জানিয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জাতিসংঘের চার্টারে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল ও ব্যক্তি যে কেউ যেকোনও বিষয়ে উপস্থাপন করতে পারে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।’

এরআগে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। ওই বৈঠকে উপস্থিতি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব হোসেন, ড. মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের আশা মির্জা ফখরুলের
৯৩৮০০০ কোটি টাকার বাজেট: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ
সর্বশেষ খবর
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, গ্রেফতার ১
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা