প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বার্তায় দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রীর প্রতি একযোগে কাজ করারও আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ জুন, ২০২৬)
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মা‌টি‌তে শুয়ে আছে তারা, সীমান্তে কাঁদছে মানবতা
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
পাঁচ গোলের বিশাল জয়েও সেনেগালের ভাগ্য অন্যের হাতে, নকআউটে যাবে তো?  
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল