বিএনপির জনসভায় প্রধান অতিথি খালেদা জিয়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৮

বিএনপির জনসভায় প্রধান অতিথি খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি করা হয়েছে দলটির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দলটির জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম লেখা রয়েছে। এছাড়াও মঞ্চে তার জন্য একটি চেয়ারও রাখা হয়েছে।
কারাগারে থাকা দলীয় চেয়ারপারসনকে প্রধান অতিথি কেন করা হয়েছে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউন জানান, গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের বৈঠকগুলোতে তার সম্মানে চেয়ার খালি রেখেছি। তার ধারাবাহিকতায় প্রথম রমজানে এতিমদের ইফতারের মঞ্চেও তার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে। আজকেও জনসভায় বেগম জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে।

বিএনপির জনসভায় প্রধান অতিথি করা হয়েছে কারাবন্দি খালেদা জিয়াকে
দুপুর ২টা ৫ মিনিটে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৩১টি মামলার বিচার কাজ চলছে।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি