৩ ও ৪ অক্টোবর সারাদেশে বিএনপির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪






সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা আগামী ৩ অক্টোবর দেশের জেলায় জেলায় সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪ অক্টোবর মহানগরগুলোতে সমাবেশ ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এসব কর্মসূচি দেওয়া হয়। বিএনপির মহাসচিব জানান, পর্যায়ক্রমে আরও কর্মসূচি আসবে।
জনসভায় ৭ দফা ও ১২টি লক্ষ্যও ঘোষণা করা হয়।
‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সমাবেশ করছে বিএনপি।
রবিবার দুপুর ২.১০ মিনিটে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জনসভায় কারাগারে থাকা দলীয় চেয়ারপারসনকে সম্মান জানাতে তাকে প্রধান অতিথি করে চেয়ার খালি রাখা হয়। এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউন জানান, গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের বৈঠকগুলোতে তার সম্মানে চেয়ার খালি রেখেছি। তার ধারাবাহিকতায় প্রথম রমজানে এতিমদের ইফতারের মঞ্চেও তার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে। আজকেও জনসভায় বেগম জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়েছে।

 

 

/এসটিএস/আরজে/আইএ/টিএন/
সম্পর্কিত
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
পাটওয়ারী-আম্মারকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার