সিপিবিসহ বামদের পাশে চায় আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৪:০২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৪:০৭

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্য চায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মঙ্গলবার (০২ অক্টোবর)মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুসহ কিছু মৌল বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হতে বামদলগুলোর প্রতি আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘একটা বিষয় ভালো লাগছে যে,বামপন্থীরা এখন এক সুরে কথা বলছে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই। এই উচ্চারণ অনেকেই করেছে। তাহলে,এই উচ্চারণ যারা করেছেন আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি। কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন আট দলীয় জোটের অনেকের সঙ্গে আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। তাদের আদর্শের প্রতি আমার কোনও অশ্রদ্ধা নেই। এখানে মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু—এই প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই ‘

জাতীয় ঐক্যের প্রশ্নে কাদের বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরাও জাতীয় ঐক্য চাই। এ ঐক্য চাই সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই নষ্ট রাজনীতির বিরুদ্ধে, দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা জাতীয় ঐক্য চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে। আমরা জাতীয় ঐক্য চাই এদেশের জন্মের চেতনা, এই চেতনা নিয়েই আমরা জাতীয় ঐক্য চাই। নির্বাচনকে সামনে রেখে ছক করে সরকার বিএনপির নেতাকর্মীদের আটক করছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, অন্যায় ভাবে মামলা হোক তা আমরা চাই না। এখন যে মামলা হয়েছে, পুলিশ বলছে তারা আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে, পুলিশের কাছে তথ্য আছে। পুলিশ বলছে তারা ২০১৪ সালের মতো সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা তৈরি করছে গোপন ভাবে। আর তথ্য তো আমাদের কাছে না, জানবে পুলিশ, জানবে গোয়েন্দারা।

তিনি পাল্টা প্রশ্ন রাখেন, এ ধরনের অভিযোগে পুলিশ যদি কারও বিরুদ্ধে মামলা করে এটা কি হয়রানিমূলক মামলা হবে?

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নিরপরাধ হলে আদালতে যান, আদালতে গিয়ে ফয়সালা করুন, স্বাধীনতা আছে। বেগম জিয়ার ৩০ মামলার কী জামিন হয়নি?

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা