‘দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৪:০৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৫:৫০

হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করছেন। আর এ কারণে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের সঙ্গে এক সভায় এরশাদ এসব কথা বলেন। সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে ওই সভায় মজলিসের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা