সংলাপ হবে, তবে সিদ্ধান্ত সংবিধানের আলোকে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৪:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৫:১৫

তোফায়েল আহমেদ
জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন দাবি ও লক্ষ্য নিয়ে আলোচনা হতে পারে। তবে সংবিধানের আলোকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে সংলাপে বসবে। যেকোনও বিষয় নিয়েই আলোচনা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে সংবিধানের আলোকে।’

এ সময় ‘সংলাপ ব্যর্থ হলে ভবিষ্যত কী’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যত সুনির্দিষ্ট, লক্ষ্য এক। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের তত্ত্বাবধায়নে থাকবে নির্বাচন কমিশন। আমরা সবাই সেই নির্বাচনে অংশ নেবো।’

সংলাপের ডিনারের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আতিথেয়তা পরায়ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অতিথি আপ্যায়ন পছন্দ করেন। এটি ভদ্রতা। এ নিয়ে প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি করা ঠিক না।’

এ সময় সাজানো মামলায় নেতাকর্মীদের কারাগারে রাখা হচ্ছে বিএনপির পক্ষ থেকে ওঠা এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘কারো নামে সাজানো কোনও মামলা নেই।’ তিনি উল্টো প্রশ্ন করেন, ‘তাহলে কী ২১ আগস্ট গ্রেনেড হামলা সাজানো ঘটনা, ২৪ জনের প্রাণহানি সাজানো বিষয়?’

বিএনপির দাবি অনুযায়ী রাজবন্দিদের মুক্তি দানের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোনও রাজবন্দি নেই। বঙ্গবন্ধু জেলে ছিলেন, আমরাও জেলে ছিলাম। আমাদের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। আমরা ছিলাম রাজবন্দি। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ তাদের দলের অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। সে মামলায় তাদের সাজা হয়েছে। কাজেই কেউ রাজবন্দি নন।’

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেহেরপুর সীমান্ত থেকে ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
মেহেরপুর সীমান্ত থেকে ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
মেডিক্যাল বর্জ্যে ছড়াচ্ছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
মেডিক্যাল বর্জ্যে ছড়াচ্ছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ আনলো ইরানের ফুটবল ফেডারেশন 
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ আনলো ইরানের ফুটবল ফেডারেশন 
তিন দিনের সফরে রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী 
তিন দিনের সফরে রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট