ড. কামাল নির্বাচনে অংশ নিচ্ছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১২:৫৭ আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৪

 ড. কামাল হোসেন অনেক জল্পনা-কল্পনা শেষে নিশ্চিতভাবেই নির্বাচন থেকে দূরে থাকছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। তার দল গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় তার নাম নেই। কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না। তার মেয়ে সারা হোসেনও নির্বাচন করবেন না। তিনি দেশের বাইরে আছেন। আমরা সারা দেশে ১১৩টি আসনে মনোনয়নপত্র জমা দেবো।’

বুধবার সকালের দিকে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ড. কামাল হোসেন একটি আসন থেকে নির্বাচন করলে ভালো হতো। কিন্তু তিনি কেন করছেন না, তা জানতে পারছি না।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকাশে মেঘ দেখলেই সতর্ক হন বিমানচালকেরা, লুকিয়ে থাকে যেসব ঝুঁকি
আকাশে মেঘ দেখলেই সতর্ক হন বিমানচালকেরা, লুকিয়ে থাকে যেসব ঝুঁকি
ইলিশের দামে বড় লাফ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা
ইলিশের দামে বড় লাফ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম