জামায়াত-বিএনপি একই বৃন্তে দুটি ফুল: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১২:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:৩৪

ওবায়দুল কাদের জামায়াতে ইসলামীকে ছাড়া বিএনপি অচল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা একই বৃন্তে দুটি ফুল।’ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, ‘আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। বিএনপি-ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।’

জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন—সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা অভিনব কিছু নয়। জামায়াতকে ছাড়া বিএনপি অচল। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে।’

২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে সেটিও বিএনপির সঙ্গে মিলে জামায়াত করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জামায়াতকে আলাদা করে লাভ নেই। তারা এই বৃন্তে দুই ফুল।’

বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে। তাহলে শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।’

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা