এবারের নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৩:৩৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৪:৪৫

বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ১৪ দলের প্রতিনিধিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন।

নাসিম বলেন, ‘ডিসেম্বর মাসে বাঙালির বিজয় ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। এবার জাতীয় নির্বাচনও ডিসেম্বরের ৩০ তারিখ। আমাদের এই লড়াই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই লড়াই হচ্ছে কিছু নীতিহীন-আদর্শহীন ব্যক্তির বিরুদ্ধে। বিশ্বাস করি, বাঙালি জাতি অপশক্তির বিরুদ্ধে আবারও বিজয় অর্জন করবে।’

স্বাধীনতাবিরোধী শক্তিকে মানুষ রাজনীতিতে দেখতে চায় না দাবি করে নাসিম বলেন, ‘নির্বাচনের পর মানুষ দেখতে চায়, স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কোনও রাজনৈতিক শক্তি বাংলাদেশে থাকবে না। এই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। শেখ হাসিনা যেই আলো ছড়িয়েছেন, যেভাবে জঙ্গিবাদ দমন করেছেন, বাংলাদেশের মানুষ তাকে বিজয়ী করার জন্য উন্মুখ হয়ে আছেন। নৌকাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মো. সামাদ, প্রক্টর গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কামাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী