এ মুহূর্তে এরশাদ বাসায় আছেন: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

রুহুল আমিন হাওলাদার (ফাইল ফটো) জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মুহূর্তে বাসায়'ই আছেন। তিনি নির্বাচনে অংশ নেবেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি। তার মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনও অবকাশ নেই। পার্টির চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয় মনে পড়বে, ৫ থেকে ৬ দিন আগে আমি নিজেই বলেছিলাম, স্যার দুই-একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন, খবর নিয়ে দেখুন।’
শনিবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদ ‍উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাম্প্রতিক অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা আলোচনা ছিল। এ বিষয়ে শনিবার (১ ডিসেম্বর) সাংবাদিকরা পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচদিন আগে আমি বলেছিলাম যে, তিনি ফিরে আসবেন। তিনি এখন তার বাসায়-ই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’
মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ ও জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘তবে আমি আশা করি যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সঙ্গে আছে। মানুষ আমাদের ওপর আস্থা রাখে। আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য তারা যড়যন্ত্র করছে। তবে আমরা যেহেতু রাজনীতি করি, মানুষের মাঝেই থাকবো, সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এই যে কথাগুলো আসছে, মানুষ এগুলো সময়ের ব্যবধানে বুঝতে পারবে। সত্যতা নাই, এগুলো মিথ্যা বানোয়াট এবং কিছু কিছু লোক না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন। যারা এগুলো করছেন তারাও একসময় অনুতপ্ত হবেন।’

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
চট্টগ্রামে ৪ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, কী করছে সিটি করপোরেশন
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর