‘ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৩:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮

ওবায়দুল কাদের

জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনের আগে তা ঘোষণা না করতে পারা ঐক্যফ্রন্টের প্রাথমিক পরাজয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই। তাদের এমন কেউ নেই যিনি প্রধানমন্ত্রী হতে পারেন।’

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দণ্ডিত ব্যক্তির নির্বাচন না করাই ভালো। নৈতিকতার প্রশ্নে আওয়ামী লীগ দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন করাকে সমর্থন করে না।’

নির্বাচনের ২৫ দিন আগে আন্দোলনের ঘোষণা দুঃস্বপ্নের নামান্তর মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন নির্বাচনি মুডে, আন্দোলনের মুডে নেই। তবে পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে বিএনপি উসকানি দেওয়ার অনেক চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মিথ্যাচার আর গুজবের কারখানা নয়াপল্টনের বিএনপি কার্যালয়। আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভরশীল। বিএনপি গুজবের ওপর নির্ভরশীল। বিএনপির জনগণের ওপর আস্থা কম। যাদের জনগণের ওপর আস্থা কম তারাই গুজবের ওপর নির্ভর করে। দিন যত যাবে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে বিষয়টি তত স্পষ্ট হবে।

দলীয় মনোনয়ন নিয়ে অন্যবারের তুলনায় এবার নেতিবাচক প্রতিক্রিয়া অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে যারা বিদ্রোহী হবে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে ফের হুঁশিয়ারি দেন তিনি।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
সর্বশেষ খবর
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি