বক্তব্য প্রত্যাহার, দলীয় প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

হুসেইন মুহম্মদ এরশাদের বিবৃতি কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

খন্দকার দেলোয়ার জালালী জানান, হুসেইন মুহম্মদ এরশাদ নিজের স্বাক্ষরিত বিবৃতিতে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে জেনে তিনি অত্যন্ত মর্মাহত। মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ-নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। আপনাদেরকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হলো।’

বিবৃতিতে এরশাদ আগের বক্তব্য সংশোধন করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন: মহাজোটের বাইরে দলীয় প্রার্থীদের সরে যাওয়ার নির্দেশ এরশাদের

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন