ভোটে অনিয়ম, স্বাধীনতার সঙ্গে বেইমানি: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:১১ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯

ভোট দিলেন ড. কামাল

দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটের অনিয়ম খবর আসছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘এই অনিয়ম স্বাধীনতা, বঙ্গবন্ধু, শহীদদের সঙ্গে বেঈমানি।’

রাজধানীর বেইলি রোডের ভিকারুনিসা স্কুল অ্যান্ড কলেজে রবিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বলে মন খারাপ করাতে চাই না। কিন্তু মিনিটে কল আসছে, যে ভাই আমাদের এখানে তো রাতেই (ভোট) হয়ে গেছে। সন্ধ্যার পরে থেকেই শুরু হয়ে গেল। এগুলো দুঃখজনক, লজ্জাজনক, আইনানুগভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘জায়গায় জায়গায় যে খবরগুলো (ভোট অনিয়মের) পাচ্ছি তা উদ্বেগজনক। অনেকে বলেছেন সন্ধ্যায় কাজ (ভোট) হয়ে গেছে। এটা শহীদদের সঙ্গে বেইমানি করা। বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি।’

সব কেন্দ্রে পলিং এজেন্ট দিতে পেরেছেন কিনা- সাংবাদিকরা এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনেক জায়গায় আমরা দিতে পারলাম না, এজেন্ট দেওয়ার পর তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা দাবি করবো এর যেনও তদন্ত ঠিকমতো হয়। কেননা, এটা সবচেয়ে বড় অপরাধ। বিভিন্ন জায়গা থেকে আসা ভোটের অনিয়মগুলো একত্রিত করে নির্বাচন কমিশনকে দেবো, সরকারকেও দেবো।’

জয়ের ব্যাপারে আপনারা এই মুহূর্তে কতটুকু আশাবাদী- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সব সময়ে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজনীতি করি ভোটও দেই।’

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি
হালান্ডের গোলে সেরা আটে ম্যান সিটি
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন