ভোট না দিয়েই ফিরে গেলেন আব্বাস দম্পতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস ভোট দিতে এসে না দিয়েই ফিরে গেলেন ধানের শীষের প্রার্থী মির্জ্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। রবিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মির্জ্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তারা। পরে সাংবাদিকদের কাছে ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জ্জা আব্বাস অভিযোগ করেন, ‘ভোটের পরিবেশ নেই।’ এ সময় ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস তার সঙ্গে ছিলেন। 

মির্জ্জা আব্বাস জানান, তারা দুজনই এই কেন্দ্রের ভোটার।

দেশে কোনও ভোট হচ্ছে না উল্লেখ করে মির্জ্জা আব্বাস বলেন, ‘আমার হাজার হাজার কর্মী ও সমর্থকরা ধানের শীষে ভোট দিতে পারছেন না। ভোটারদের বের করে দেওয়া হচ্ছে। শত শত এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। এ কারণে তিনি ও তার স্ত্রী ভোটদান থেকে বিরত থাকছেন।

নির্বাচন কমিশনকে অন্ধ অভিহিত করে তিনি বলেন, ‘দেশে কোনও নির্বাচন হচ্ছে না। যেটা হচ্ছে তা প্রহসন। প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ডুবে যাচ্ছে। আমি চাই আমার ভোটও তারা দিয়ে দিক।’

৯০ শতাংশ ভোটকেন্দ্র থেকে ধানে শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

/এসএস/জিএম/এমওএফ/
সম্পর্কিত
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের সবার আগে গ্রেফতার করেন: এমপি ওয়ারেছ আলী
সর্বশেষ খবর
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন