নির্বাচন বয়কটের ঘোষণা জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:২৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

জামায়াতে ইসলামী একতরফাভাবে নির্বাচন হচ্ছে অভিযোগ করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ধানের শীষের ২২ প্রার্থী এবং স্বতন্ত্র ৪ প্রার্থীর নির্বাচন বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রবিবার দুপুরে দলের প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

তিনি বলেন, ‘ভোটার ও সাধারণ জনতার ওপর সরকারের অব্যাহত হামলায় জনগণের জীবন আজ বিপন্ন। সর্বত্রই চলছে সশস্ত্র মহড়া। জনগণের ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা, জান-মালের কোনও নিরাপত্তা নেই।’

বিবৃতিতে তিনি বলেন, ‘এই একতরফা নির্বাচন কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাই বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর যেসব প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওইসব আসনে আমরা নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করার ঘোষণা দিচ্ছি।’

জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জনগণের নিকট প্রতীয়মান হয় যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নক্শা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেওয়া হয়।’ আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ওপর হামলা চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও ভোটাররা হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। দেশের সর্বত্রই নির্বাচনের নামে প্রহসনের নগ্ন চিত্র ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে এটা কোনও নির্বাচনই নয়। নির্বাচনের নামে এটি একটি ব্যালট ডাকাতির প্রহসন এবং জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়।

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
জামায়াত কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল