নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:২৮

ভোট দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়

দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সিটি কলেজে নিজের ভোট প্রদানের পর দেশবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীরা মিলে একটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন করার জন্য লেগে আছে। তারা বিদেশে প্রচুর লবিং করছে। তারা জানে সব জরিপে আমরা এগিয়ে। বিএনপি-জায়ামাতের কোনও উপায় নেই। তারা চেষ্টা করে যাচ্ছে— আমাদের লোকজনকে হত্যা করে, লম্বা লিস্ট বানিয়ে হতাহতদের তাদের নিজেদেরর লোক বলে দাবি করছে।’ তিনি বলেন, ‘যখন পুলিশ তাদের গ্রেফতার করছে, তারা নালিশ করছে যে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমাকে (বিএনপি) গ্রেফতার করা হচ্ছে।’ তারা মানুষ হত্যা করবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর তাদের গ্রেফতার করতে পারবে না—এটা কেমন কথা!’

নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ মেনে নেবে বলে জানিয়ে জয় বলেন, ‘অবশ্যই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষ যাকে ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে। আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই— যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে ভোট দেবেন না। যারা আমাদের দেশের ৩০ লাখ ভাইবোনদেরকে হত্যা করেছে ১৯৭১ সালে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘তরুণদের উদ্দেশে বলবো, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যে দল দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দল দেশকে মধ্যম আয়ের দেশ করেছে, যে দল দেশকে উন্নয়নশীল করেছে, সেই দলের প্রতীক নৌকায় ভোট দেবেন।’

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা